ন্যাশনাল টিউবসের লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » জাতীয় » ন্যাশনাল টিউবসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (০৮ নভেম্বর) কোম্পানির ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর লোকসান ছিল ১৪ পয়সা।

৩০ জুন ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৩ টাকা ৫০ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৫৯ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১