ন্যাশনাল ফিড মিলের প্লান্ট বন্ধ থাকবে ৬০ দিন
প্রচ্ছদ » Uncategorized » ন্যাশনাল ফিড মিলের প্লান্ট বন্ধ থাকবে ৬০ দিন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলের ১টি প্লান্ট ৬০ দিন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩টির মধ্যে ১টি উৎপাদন প্লান্টে মেশিনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্লান্ট গত ১৫ মে থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত ৬০ দিন বন্ধ থাকবে। কোম্পানির অন্যান্য প্লান্ট স্বাভাবিক হিসাবে চলতে থাকবে।








