নড়াইলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » নড়াইলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান রাসেল সুইট ও তার সহযাত্রী শওকত। শওকত বড়দিয়ার মুন্সি মানিক মিয়া কলেজের নাইটগার্ড ছিলেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিক নিজ প্রাইভেটকারে কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান খান রাসল সুইট। পথিমধ্যে ডুমুরিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালের পানিতে ডুবে ইউপি চেয়ারম্যান সুইট ও তার সহযোগী শওকত মারা যান।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী মারা গেছেন বলে স্থানীয় কাছ থেকে জানাতে পেড়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৬ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১