পটিয়ায় বিষপানে কিশোরীর আত্মহত্যা

প্রচ্ছদ » Uncategorized » পটিয়ায় বিষপানে কিশোরীর আত্মহত্যা

suchidপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফ্ফরাবাদ গ্রামে তানজিলা আক্তার (১৮) নামে এক এইচএসসি পরিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আগামী ২ এপ্রিল সারাদেশে একযোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।

নিহত তানজিলা স্থানীয় শহরমূলুকের মেয়ে। সে বিজিসি ট্রাস্ট কলেজে লেখাপড়া করতো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘নিহত তানজিলার বিজিসি ট্রাস্ট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। আজ সকালে পরিবারের সদস্যদের অগোচোরে সে বিষপান করে।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কী কারণে তানজিলা আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০