পতনেও সবচেয়ে বেশি লেনদেন ব্যাংকখাতে
প্রচ্ছদ » Uncategorized » পতনেও সবচেয়ে বেশি লেনদেন ব্যাংকখাতেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষকার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, আজ ক্রয় বিক্রয় সমান তালে ছিল। সারাদিনই সূচক উঠা নামা করে। এধরনের উঠা নামা করা ভাল। একবারে অনেক উঠে যাোয়া এবং একবাের অেনক নেমে যাোয়া এটা খারাপ দিক। সূচক ো লেনদেন কমলেো বাজার ভাল অবস্থানয়েছে। বিনিয়োগকারীেদর চিন্তার কোনো কারণ নেই।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮১৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩১৭ কোটি ৪০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে এক হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯০ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।








