পপুলার লাইফের ৪০% লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » পপুলার লাইফের ৪০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ২৭ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮০ টাকা ৫২ পয়সা।
আগামী ২৭ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।








