পপুলার লাইফের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » পপুলার লাইফের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ আগষ্ট অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জুন , ২০২১।








