পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » শিক্ষা » পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
পর্ষদ বৈঠকে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ২৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়ায় ৮০ টাকা ৫২ পয়সা।
আগামী ২৭ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।








