পবিত্র ঈদুল ফিতর : কাল থেকে ৬ দিনের ছুটি

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » পবিত্র ঈদুল ফিতর : কাল থেকে ৬ দিনের ছুটি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের আগে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ কর্মদিবস। শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা ছয়দিনের ছুটি। শেষ কর্মদিবসে সচিবালয় প্রায় স্বাভাবিক। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ছুটি শেষে আগামী ৫ মে অফিসে উপস্থিত থাকবেন। যাদের আগে থেকে ঐচ্ছিক ছুটির আবেদন করা আছে, তারা ৫ মে ছুটি কাটাবেন। তবে এমন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দুই-চারজনের বেশি নয়।

শেষ কর্মদিবস হওয়ায় অনেকে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। করোনাভাইরাস সংক্রমণ একেবারে দূর না হওয়ায় শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আগের মতো কোলাকুলি নেই।

গত সোমবার মন্ত্রিসভা বৈঠক হয়নি, তাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। বেলা আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সমসাময়িক বিষয়ে দুপুরে তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের পরপরই নেদারল্যান্ডসে ছয় মাসব্যাপী আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপোতে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ নিয় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকও সংবাদ সম্মেলন করছেন।

আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) হচ্ছে মে দিবসের ছুটি। এরপর ৩ মে (রমজান মাস ৩০ দিন ধরে) ঈদ ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে আগামী ৫ মে অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৮ এপ্রিল, ২০২২।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১