পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘মুখোশ’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার শুভ।

সিনেমাটিতে মোশাররফ করিমের চরিত্র প্রসঙ্গে এ পরিচালক বলেন—‘মুখোশ’ সিনেমার রহস্যময় চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। তার চরিত্রের নাম ইব্রাহিম খালেদি। মুখোশ সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করেন পরীমনি। শেষ পর্যন্ত রহস্য উন্মোচন করতে পারেন তিনি।

এর আগে ‘মুখোশ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি ও রোশান। বর্তমানে এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ডিসেম্বরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হবে।

‘মুখোশ’ চলতি অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শুভ। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি-চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন। ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে এ সিনেমা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১