পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে ৪ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে ৪ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে। অনিবার্য কারণবশত কোম্পানিগুলো সভার তারিখ পরিবর্তন করা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর সভায় ৩০ জুন,১৯ ও ৩০ সেপ্টেম্বর,১৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
কোম্পানিগুলো হচ্ছে-
মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা ২৭ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ২৭ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
এনসিসি ব্যাংকের পর্ষদ সভা ২৭ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
শ্যামপুর সুগারের পর্ষদ সভা ২৭ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।








