পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বাংলাদেশিও

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বাংলাদেশিও

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে নিয়োগে দুর্নীতি করে বাংলাদেশি লোককে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে রঞ্জন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার (১৮ এক্টোবর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শুভেন্দু এই অভিযোগ করেন তিনি।

এর আগে রাজ্যের সাবেক মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্মকর্তা উপেন বিশ্বাসের একটি ভিডিওবার্তায় সামনে আসে রঞ্জনের নাম।

শুভেন্দু বলেন, ‘আপনাদের বনগাঁ-বাগদা তো বিখ্যাত হয়ে গিয়েছে! টাকা তোলার মেশিন নাকি এখানে আছে। বিখ্যাত রঞ্জন।’

অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকারকে এক হাত নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। বীরভূমের মাড়গ্রামে একটি দলীয় কর্মসূচিতে তিনি বলেন, ‘যাদের স্কুল কিংবা মাদ্রাসায় শিক্ষক হওয়ার কথা ছিল, তাদের চাকরি সব লুট হয়েছে। একজন মাত্র ধরা পড়েছে, মমতার পোষা আরও অনেকজন লুকিয়ে আছে। তাদের টেনে হিঁচড়ে বের করে আনতে হবে।’

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৯ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১