পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫% লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » খেলা » পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা ৭১ পয়সা।
আগামী ২৭ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।








