পাওনা টাকা পেলে স্বামীর চিকিৎসা করাতে পারব

প্রচ্ছদ » Uncategorized » পাওনা টাকা পেলে স্বামীর চিকিৎসা করাতে পারব

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী অর্থ সংকটে ভুগছেন বলে জানিয়েছেন।

গত ১৩ জুলাই এই অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করেন। তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে। বেশ কয়েকজন প্রযোজকের কাছে আনোয়ারার পারিশ্রমিক বকেয়া রয়েছে। সেই টাকা প্রযোজকদের দেয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

এ বিষয়ে আনোয়ারা বলেন, ‘আমার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। অনেক প্রযোজকের কাছেই আমার পারিশ্রমিক বকেয়া রয়েছে। সে টাকা পেলে এ বিপদ কাটিয়ে উঠতে পারব। আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন। সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ। পাওনা টাকা পেলে স্বামীর চিকিৎসা করাতে পারবো। তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি।’

আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম রাজধানীর আগারগাঁওয়ে একটি হাসপাতালে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০