দেবিদ্বার ভৈষেরকোটে পাগল মেলার নামে মাদকের আসর, পুলিশ বলছে দ্রুত অভিযান

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দেবিদ্বার ভৈষেরকোটে পাগল মেলার নামে মাদকের আসর, পুলিশ বলছে দ্রুত অভিযান

Pagol melaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাদকের আসর বসিয়েছে ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদ ও তার বড় ভাই দয়াল। পুলিশ প্রশাসন বলছে যেকোন সময় পাগল মেলায় অভিযান।

এমন ঘটনাটি ঘটেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামে।

Pagol melaখোঁজ নিয়ে জানাযায়, প্রশাসনের কোন রকম অনুমতি ছাড়াই গত মঙ্গলবার থেকে শুরু হয় বিশ্ব পাগল মেলা যা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। উপজেলার মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজুলইসলাম ও তার বড় ভাই নুরুল ইসলাম সুজন ওরফে দয়াল সুজন এ পাগল মেলার আয়োজন করেছেন।

সরেজমিনে ভৈষেরকোট গ্রামের পাগল মেলায় গেলে দেখাযায়, পাগল মেলায় প্রবেশ দ্বারে বিশাল আলিশান গেট, ভেতরে টিন ও কাঠ দিয়ে বানানো ছামিয়ানার মত প্যান্ডেলের ভেতরে চলছে ওয়াজ-নসিহত। প্যান্ডেলের পশ্চিমাংশে রয়েছে ছোট ছোট তাবু। তাবুর বেশির ভাগই বানানো লাল-সালু কাপড় দিয়ে। বড় বড় মোমবাতি ও আগর বাতি জ্বালিয়ে তাবুর ভেতরে নারী-পুরুষ ভক্তদের চলছে গানের জলসা। ঢোলের তালে তালে গান বাজনা আর গাজাসহ বিভিন্ন মাদকের ঘ্রাণে পুরো এলাকাই যেন পরিণত হয়েছে মাদকের খোলা হাট-বাজারে। শতাধিক নারী-পুরুষ পাগল নামধারী সন্যাসী কেউবা অনেকটা বস্ত্রহীন অবস্থায় মেলায় অবস্থান করছেন।

প্যান্ডেলের পূর্বপাশে দুইশ গজ দূরে একটি বাঁশঝাড়ের ভেতরের অবস্থা আরও ভয়াবহ। এখানে রাত যত গভীর হয় ততই মাদকের হাট জমে ওঠে। নারী-পুরুষ একত্রে মিলে চলে মাদক সেবন আর গান-বাজনা। এ যেন সত্যিই পাগলের হাট!

মাদক সেবন ও জুয়ায় যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা যুবকরাও। তারা মনে করেন মেলায় এসেছেন আর গাঁজা খাবেন না তা কি করে হয়? সব মিলিয়ে এ যেনো মাদকসেবী ও জুয়াড়িদের মহামিলন মেলা। এখানে বাহির থেকে আসা সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবীর বাঁশির ফুঁতে সবাই সতর্ক হয়ে যান।

সাংবাদিকদের উপস্থিতি দেখে চারদিক থেকে আসা বাঁশির শব্দে স্পষ্টই বুঝা যাচ্ছিল এটি মাদক সেবন ও জুয়াড়িদের জন্য একটি সতর্কতামূলক বার্তা। এ সময় সাংবাদিকদের দেখে মাদক সেবনকারীরা তাদের ব্যবহৃত সরঞ্জামও লুকাতে চেষ্টা করেন। সরঞ্জাম লুকাতে পারলেও মাদকের ঘ্রাণ লুকাতে না পারায় স্পষ্ট বুঝা যাচ্ছে এখানে নারী-পুরুষ প্রায় সকলেই মাদক সেবনরত অবস্থায় ছিলেন।

মেলার আয়োজক নুরুল ইসলাম ওরফে দয়াল সুজন জানান, নবীর আশেকানদেরকে এ বিশ্ব পাগলের মেলায় একত্র করা হয়। এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নবীর আশেক ও পাগল ভক্তরা জড়ো হয় নবীর সহবত পাওয়ার জন্য।

তিনি আরও জানান, তিনি নিজেকেও নবীর পাগল ভাবেন অন্য পাগলদের নিয়ে। তাই গত চার বছর ধরে তার গ্রামে পাগলের মেলার আয়োজন করছেন তিনি।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, পাগল মেলা অয়োজনের জন্য অনুমতি দেয়া হয়নি। যে কোনো সময় পাগলের মেলায় অভিযান চালানো হবে। মাদকের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, বিশ্ব পাগলের মেলার খবর সাংবাদিকদের মাধ্যমেই প্রথম জানলাম। এ মেলার অনুমতি নেই। বিশ্ব পাগল মেলার নামে মাদক ও জুয়ার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০