পানির নিচের দীর্ঘতম হাইওয়ে টানেল খুলেছে চীন

প্রচ্ছদ » Uncategorized » পানির নিচের দীর্ঘতম হাইওয়ে টানেল খুলেছে চীন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রায় চার বছর নির্মাণের পর চীনের দীর্ঘতম পানির নিচের হাইওয়ে টানেলটি এখন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত। জানা গেছে, টানেলটির দৈর্ঘ্য ১০ দশমিক ৭৯ কিলোমিটার বা ৬ দশমিক ৬৫ মাইল। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইহু নামের টানেলটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের তাইহু লেকের নীচে দিয়ে গেছে। সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত এটি।

জিয়াংসুর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, টানেলটি নির্মাণে এক হাজার কোটি ইউয়ান (প্রায় দুইশ কোটি মার্কিন ডলার) ব্যয় হয়েছে। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ৯ জানুয়ারি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দ্বিমুখী টানেলটি নির্মাণে ২০ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট ব্যবহার করা হয়েছে। যার ছয়টি লেন রয়েছে। এটি ১৭ দশমিক ৪৫ মিটার চওড়া। চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে।

টানেলটি ৪৩ দশমিক নয় কিলোমিটার চাংঝো-উক্সি হাইওয়ের অংশ। এটি জিয়াংসুর রাজধানী সাংহাই ও নানজিং-এর মধ্যে ভ্রমণকারীদের জন্য একটি বিকল্প এক্সপ্রেসওয়ে প্রদান করেছে।

বিশ্বের দীর্ঘতম চলমান হাইওয়ে টানেলটি নরওয়েতে অবস্থিত। যার দৈর্ঘ্য ১৪ দশমিক তিন কিলোমিটার। এটি স্ট্যাভাঞ্জার শহর ও স্ট্র্যান্ডের পৌরসভার মধ্যে দিয়ে গেছে। তাছাড়া জাপানেও রয়েছে নয় দশমিক ছয় কিলোমিটারের একটি টানেল।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চ্যানেল টানেল রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। পানির নিচের এ টানেলটির দৈর্ঘ্য ৩৭ দশমিক নয় কিলোমিটার।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৫ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০