pabna mpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনেই বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সবকটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।

এর মধ্যে পাবনা-১ আসনের ১২০টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ৩৯১ভোট।

পাবনা-২ আসনের ১০৩টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আহমেদ ফিরোজ কবির (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

পাবনা-৩ আসনে ১৭১টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন (নৌকা মার্কা) পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী একেএম আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ৮২০ ভোট।

পাবনা-৪ আসনে ১২৯টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৪৮ হাজার ৭৭৬ ভোট।

পাবনা-৫ আসনের ১৪৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক প্রিন্স (নৌকা মার্কা) পেয়েছেন ৩ লাখ ২১ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাওলানা ইকবাল হুসাইন (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ২৮৩ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০