পাবনায় তিন পুলিশ হত্যায় আটজনের যাবজ্জীবন

প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » পাবনায় তিন পুলিশ হত্যায় আটজনের যাবজ্জীবন

imprisonmentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পাবনার বেড়া উপজেলার ঢালারচরে তিন পুলিশ সদস্যকে হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার বেড়া উপজেলার ঢালারচর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে জহুরুল ইসলাম, আটঘরিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ঢালু প্রামাণিকের ছেলে হাশেম ওরফে খোকন ওরফে বাচ্চু, রাজবাড়ী জেলার মাইছে ঘাটা গ্রামের মৃত চেনের উদ্দিনের ছেলে জোসন মোল্লা, বেড়া উপজেলার রাজধরদিয়া গ্রামের মৃত ওফাজ ফকিরের ছেলে নিজাম ফকির, ধারাই গ্রামের মৃত জনা মণ্ডলের ছেলে রফিক ওরফে জৈটা রফিক, পশ্চিম কাছাদিয়া গ্রামের আলীর ছেলে আইয়ুব আলী, শমসের সরদারের ছেলে শুকুর আলী সরদার এবং জেলার সুজানগর থানার পাকুরিয়া গ্রামের মৃত জেসের আলীর ছেলে জাহাঙ্গীর আলম ওরফে কানা আলম।

এদের মধ্যে জহুরুল ইসলাম ও হাশেম ওরফে খোকন ওরফে বাচ্চু এখনো পলাতক। রায় ঘোষণাকালে বাকি ছয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০