পিরোজপুরে জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » পিরোজপুরে জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে জোয়ারের পানিতে খালে ভেসে গেলে আব্দুল্লাহ (৭) নামে এক শিশু।

নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আল-আমীন খানের ছেলে।

জানা গেছে, ওই শিশুটি তাদের বাড়ির সামনের কচা খালে পড়ে বুধবার সকাল ১১টার পর নিখোঁজ হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান
স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার মাতুব্বার জানান, অতিরিক্ত জোয়ারের ফলে বাড়ির সামনে খাল দিয়ে বাড়িতে পানি ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পানির উচ্চতাও
বাড়ে। পরিবারের লোকজনের অজান্তে শিশুটি জোয়ারের পানিতে ভেসে যায়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে শিশুটিকে খোঁজ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০