পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। একইসঙ্গে বিনিয়োগকারীদের পাশে থাকবেন বলেও জানান তিনি। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ কথা জানিয়েছেন।

এদিন পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান। যেখানে পুঁজিবাজারের উন্নয়নে এই মূহূর্তে সবচেয়ে বড় বাধাঁ বিনিয়োগ সীমার মধ্যে বন্ড অন্তর্ভূক্ত থাকা ও বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে বিনিয়োগ সীমা গণনার বিষয়টি তুলে ধরেন তিনি। তবে এ বিষয়টি নিয়ে গতকাল (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে ফলপ্রুসু মিটিংয়ের বিষয়টিও অবহিত করেছেন।

বিএসইসি চেয়ারম্যান ব্যাংক আইনে বন্ড নিয়ে জটিলতার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়া বাজারের গতি বাড়াতে স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যবহার, ব্যাংক ও লিজিং কোম্পানির নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে জটিলতাসহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১ লা ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১