পুঁজিবাজারে আসবে কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজারে আসবে কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারে আসতে চায় কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কেএমপিআই)।

কোম্পানিটি স্মলক্যাপ প্লাটফর্মে (এসএমই বোর্ড) তালিকাভুক্ত হতে চায়। এজন্য অন্যতম মার্চেন্ট ব্যাংক বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে চুক্তি হয়েছে। তারা কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।

গতকাল বৃহস্পতিবার (২৭ মে) বিএমএসএল ইনভেস্টমেন্ট-এর মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএসএল ইনভেস্টমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ মতিন, কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরমান পাশা, পরিচালক মাসুম শাহরিয়ার ও কোম্পানির উপদেষ্টা নূরুল হক।

এ প্রসঙ্গে রিয়াদ মতিন বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্মলক্যাপ প্লাটফর্ম চালু করেছে। এটি একটি ভাল উদ্যোগ। বিএসইসির এ উদ্যোগকে সফল করতে এসএমই উদ্যোক্তাদের নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যে প্রথম অনুমোদন পাওয়া কোম্পানি ব্যপক সাড়া পেয়েছে। তাই আমরা এসএমই বোর্ডকে গতিশীল করতে বিএসইসির সহায়ক হিসেবে কাজ করছি।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০