পুঁজিবাজারে লেনদেনের সময় বেড়েছে ১ ঘণ্টা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » পুঁজিবাজারে লেনদেনের সময় বেড়েছে ১ ঘণ্টা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বর্ধিত লকডাউনে পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। আগামী ৮ জুলাই, বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে ১ ঘণ্টা লেনদেন বেশি হবে। আর এই সময়সূচি বহাল থাকবে ১৪ জুলাই, বুধবার পর্যন্ত।

আজ মঙ্গলবার (৬ জুলাই) এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুসারে, সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর তা বেলা ২টা পর্যন্ত চলবে। বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা ১ পর্যন্ত চলছে।

ব্যাংকে লেনদেনের সময় বাড়ানোয় এর সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

বর্ধিত লকডাউনে লেনদেনের সময় বাড়লেও বর্তমান সপ্তাহের মতো আগামী সপ্তাহেও রোববার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। কারণ করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমিয়ে আনতে ব্যাংক লেনদেন রোববার বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উর্ধমুখী হয়ে উঠায় সরকার গত ১ জুলাই থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকাউন (সরকারের ভাষায় কঠোর বিধিনিষেধ) জারি করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ৭ দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। এর প্রেক্ষিতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আর এর সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০