পুঁজিবাজার উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার অনুদান চায় বিএসইসি

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » পুঁজিবাজার উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার অনুদান চায় বিএসইসি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজার উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে ৭ মিলিয়ন বা ৭০ লাখ ডলার অনুদান চেয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অনুদানের এই অর্থ ডিজিটালাইজেশনের জন্য ব্যয় করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এজন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে চিঠিও দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এই চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

জানা গেছে, ডিজিটালাইজেশন নিয়ে কাজ করার জন্য অর্থমন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সঙ্গে নতুন কমিশনের কয়েকবার আলাপ হয়। সেখানে প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চায় কমিশন। এরই আলোকে কমিশন ৭ মিলিয়ন ডলার অনুদান চেয়ে সোমবার চিঠি দিয়েছে।

তবে সরাসরি বিশ্বব্যাংকের কাছে চিঠি দেয়ার সুযোগ না থাকায় অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিএসইসি। ওই বিভাগ থেকে ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) মাধ্যমে এটি বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে।

শেয়ারবাজারে ডিজিটালাইজেশনের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে করোনা মহামারি। এই মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজার চালু থাকলেও বাংলাদেশে বন্ধ ছিল ৬৬ দিন।

সে কারণেই দায়িত্ব নেয়ার পর পরই ডিজিটালাইজেশনে গুরুত্ব দিচ্ছে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। এরই ধারাবাহিকতায় বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এ তালিকায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করা, বিভিন্ন প্রতিবেদন অনলাইনে জমা দেয়ার সুযোগ করে দেয়া রয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ জানুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০