পুঁজিবাজার দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাবশালী মাধ্যম

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজার দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাবশালী মাধ্যম

aiub dse mdপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজার দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে প্রভাবশালী মাধ্যম বলে জানিয়েছেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন সুবাতাস বইছে। বিগত বছরগুলোতে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিতে বর্তমানে অর্থনীতিতে জিডিপির পরিমাণ ২৫০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পরবর্তী ৫ বছরে বাংলাদেশ ০.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশ অতীতের সকল প্রাকৃতিক দুর্যোগ, বিরূপ পরিবেশ এবং অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে নতুন দিনের উন্মেষ ঘটিয়েছে। এখন নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার সুযোগ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী (নভেম্বর ২৯-৩০) ‘এআইউবি (এআইইউবি) ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট-২০১৮’ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাজেদুর রহমান বলেন, একটি উন্নত অর্থনীতি হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে প্রতিষ্ঠিত করতে বর্তমান পুঁজিবাজারের অবস্থা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক৷ পুঁজিবাজারকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যেতে ঢাকা স্টক এক্সচেঞ্জ নতুন প্রজন্মের আত্মনিয়োগ সবসময় উৎসাহিত করে।

তিনি বলেন, গত পাঁচ বছরে পুঁজিবাজার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। বিএসইসি আইএসকো এর ‘এ’ ক্যাটাগরি সদস্য হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইতিমধ্যে অর্জন করেছে ওয়ার্ল্ড ফেডারেশন্স অব এক্সচেঞ্জেস এর সদস্যপদ, জাতিসংঘের সাসটেইনেবল স্টক এক্সচেঞ্জ ইনিশিয়েটিভ এর অংশীদারিত্ব এক্সচেঞ্জ অর্জন এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে চীনের শীর্ষস্থানীয় দুই স্টক এক্সচেঞ্জ শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ। চীনের দুই স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের পুঁজিবাজারের সাথে যুক্ত হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের অগ্রগতির জন্য বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে। ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের পণ্যের বৈচিত্রতা আনয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। খুব শীঘ্রই পুঁজিবাজারে স্বল্প মূলধনের প্রতিষ্ঠানসমূহের অর্থায়ন ও তালিকাভুক্তির জন্য Small Capital Platform চালু করা হবে।

ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি গঠন করার বিষয়ে প্রয়োজনীয় আইন/বিধির প্রণয়ন করা হয়েছে। এতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে নতুন প্রোডাক্ট লেনদেনের পথ সুগম হবে। যা বিনিয়োগের ক্ষেএে নতুন দিগন্তের সূচনা করবে।
এই বহুমুখী বাজার পরিস্থিতিতে নতুনদের অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতিকে উন্নত ও গৌরবান্বিত করতে সহায়তা করবে।

এআইইউবি এর ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার এবং এআইইউবির (এআইইউবি) ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ডিন ড্. চার্লিস সি. ভিল্লানুয়েভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১