পুজিঁবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » পুজিঁবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সোমবার উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও বেড়েছে ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকার। যা গতকাল থেকে ১৩৮ কোটি টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৫৮০ কোটি ৭০ লাখ ১২ হাজার টাকার।
আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০ শতাংশ বা ১৩৭টির, কমেছে ৪৮ শতাংশ বা ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ শতাংশ বা ৪২টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৮৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।








