পুরস্কারের জন্য অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান টিআইবির

প্রচ্ছদ » বিনোদন » পুরস্কারের জন্য অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান টিআইবির

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২ এর জন্য দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন পত্রিকা ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে এ প্রতিবেদন আহ্বান করা হয়।

বুধবার (২৫ মে) টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন পত্রিকা ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করছে টিআইবি। গত ১৩ মে (শুক্রবার) দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সবধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে।

এতে আরও বলা হয়, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ জুলাই। বিস্তারিত টিআইবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০