পুলিশের মাঝে পিপিই প্রদান করলেন মুজিবুর রহমান ভুইয়া
প্রচ্ছদ » Uncategorized » পুলিশের মাঝে পিপিই প্রদান করলেন মুজিবুর রহমান ভুইয়া
আবুল খায়ের,দেবিদ্বার প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলা করতে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সমাজসেবক মোঃ মুজিবুর রহমান ভূইয়া দেবিদ্বার থানার পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেন।
সোমবার সকালে দেবিদ্বার থানার ওসি মোঃ জহিরুল আনোয়ার এর নিকট ২৫ সেট ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেন।
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় এমন উদ্যোগ নিয়েছেন বলে আওয়ামীলীগ নেতা মোঃ মুজিবুর রহমান ভূইয়া বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। এ দুর্যোগ কাটিয়ে উঠতে সকলের সহযোগীতা প্রয়োজন। ইতি মধ্যে অনেক পুলিশ সদস্য দেবিদ্বার বাসীকে নিরবিচ্ছন্ন সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন, তাই আমার প্রিয় নেতা রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়ের নিদেশনায় তাদের জন্য কিছু পিপিই দিয়েছি।
তিনি আরো বলেন, করোনার শুরু থেকেই আমার ইউনিয়নে দলের পক্ষে অসহায় মানুষের মাঝে আমার সামার্থ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন করেছি। এবং এই ধারা অব্যাহত থাকবে।








