পুলিশ সদস্যকে মারধর, শ্রমিক লীগ নেতার স্ত্রী গ্রেফতার

প্রচ্ছদ » সারাদেশ » পুলিশ সদস্যকে মারধর, শ্রমিক লীগ নেতার স্ত্রী গ্রেফতার

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : খুলনার রূপসায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রূপসা থানায় দুটি মামলা করা হয়েছে।

রূপসা সেতুর টোল প্লাজার সুপারভাইজার মাসুদ রানা বলেন, শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ফাতেমা আক্তার বিউটি চারটি হাইয়েস, দুটি প্রাইভেটকার ও ৩/৪টি মোটরসাইকেল যোগে প্রায় ৫০-৬০ জনের একটি বহর নিয়ে খুলনা শহরে তার মেয়ের বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। টোল প্লাজার ৬ নম্বর লেন দিয়ে তারা সিরিয়াল ভঙ্গ ও টোলে কোনো টাকা না দিয়ে পার হতে চাচ্ছিলেন।

এ সময় টোল আদায়কারীরা তাদের বাধা দিলে বিউটি, তার দুই ভাতিজা আহমদ আলী শেখ ও মোহাম্মদ আলী শেখ এবং মনি গাজী নামে এক যুবক গাড়ি থেকে নেমে সিকিউরিটি গার্ডদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে বিউটি সিকিউরিটি গার্ড রবিউলের গায়ে ধাক্কা দেন। এ সময় অপর সিকিউরিটি গার্ড কামাল পুলিশদের ডাকেন। পুলিশ তখন ঘটনা শুনতে গেলে পুলিশ সদস্য সাইদুর রহমানকে আঘাত করেন বিউটি।

টোলপ্লাজা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির বলেন, টোলপ্লাজায় তিনজন পুলিশ দায়িত্বে ছিলেন। গাড়ি বহর নিয়ে সিরিয়াল ভঙ্গ করে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ডদের সঙ্গে এক নারীর বাকবিতণ্ডা হচ্ছে দেখে পুলিশ এগিয়ে যায়। এ সময় বিউটি পুলিশ কনস্টেবল সাইদুর রহমানকে আঘাত করেন। এতে তার পোশাকের বোতাম ছিঁড়ে যায়। পরে টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে বিউটিকে আটক করেন।

রুপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দুটি মামলা করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, টোলপ্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করতে গাড়ি থেকে নামেন ফাতেমা আক্তার বিউটি। সেতুর সিকিউরিটি গার্ডকে ধাক্কা দেন। এ সময় সিকিউরিটি গার্ড সেতুতে দায়িত্বরত পুলিশকে ডাকেন। কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাক্কা দেন বিউটি।

জানা গেছে, পূর্ব রূপসার বাগমারা গ্রামে বিউটির শশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজন খুব প্রভাবশালী। তার স্বামী মফিজুল ইসলাম রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও রূপসা টেম্পু অটোটেম্পু মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এছাড়া মফিজুলের বড় ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। বিউটির ভাই আবু সালেহ বাবু মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। অপর ভাই আবু আহাদ হাফিজ বাবু রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলা যুবলীগের সদস্য।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩১ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১