পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » রাজনীতি » পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি্এস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩০ পয়সা।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি্এস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫১ পয়সা।
হিসাববছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১২ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৩ টাকা ৫৬ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ আগস্ট, ২০২০।








