পৃথক দুটি স্থানে ট্রেনের ধাক্কায় ৩ নিহত

প্রচ্ছদ » Uncategorized » পৃথক দুটি স্থানে ট্রেনের ধাক্কায় ৩ নিহত

railপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে ও ঢাক-চট্টগ্রাম রেললাইনের পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় মোট ৩ ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে খিলক্ষেত রেলক্রসিং পার হওয়ার সময় রেলের ধাক্কায় একজন নিহত হয়েছে তবে তার পরিচয় মেলেনি। এর মধ্যে একজন ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার সকালে মিরসরাইয়ের বারৈয়াহাট ও এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি নোয়াখালী জেলার মাইজদি এলাকার বাসিন্দা মো. রফিক (৪৫)। তিনি ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার সীতাকুণ্ড ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম বলেন, রেললাইনের পাশে প্রস্রাব করার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইটভাটার শ্রমিক রফিক নিহত হন। এ ছাড়া মিরসরাইয়ে একজন নিহতের খবর আমরা পেয়েছি। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১