পেকুয়ায় বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

প্রচ্ছদ » Uncategorized » পেকুয়ায় বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

coxপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভোটকেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় আব্দুল্লাহ আল ফারুক (২২) নামে এ ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাদবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল ফারুক রাজাখালী ইউনিয়নের উলাচিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে। হামলায় ফারুকের চাচা আবু তালেব ও আব্দুল নওশের আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলাকালে বিএনপি-জামায়াতের কিছু লোক কেন্দ্রের বাইরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পিটিয়ে ও কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে ফারুক, আবু তালেব ও আব্দুল নওশেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০