পেনশন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ

প্রচ্ছদ » জাতীয় » পেনশন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার জন্য পেনশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ কথা জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ইসমাত আরা বলেন, দেশে এখন অল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু পৃথিবীর মানুষের গড় আয়ুর তুলনায় বেশি। আগামী দিনে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে তাদের চাহিদা পূরণে আমাদের আরও বিস্তারিত পরিসরে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘প্রবীণরা সমাজ ও দেশের জন্য অত্যন্ত মূল্যবান ও সম্মানিত। তারা সারাজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছেন। তাদের পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাহে আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০