পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির ৮ম ইজিএম ও ১৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন।
এছাড়াও ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত লাভ লোকসান হিসাব ও স্থিতিপত্র এবং সেই সঙ্গে নিরীক্ষক ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও অনুমোদন এবং কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিচালন হিসেবে মোস্তাফা তাহসিন আরশাদ ও আয়শা সুলতানার পুন-নির্বাচন অনুমোদন করা হয়।
অন্যদিকে ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য নিরীক্ষক মেসার্স হুদাভাসী চৌধুরী এন্ড কোং, চার্টাড একাউন্টটকে নিয়োগ প্রদান করা হয়। পাশাপাশি চলতি বছরের জন্য কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক মেসার্স এস আহমেদ এন্ড কোং, চার্টাড একাউন্টটকে নিয়োগ প্রদান করা হয়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ ডিসেম্বর , ২০২০।








