পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
ডিএসই সূত্রে জানা গেছে, ৩০ জুন, ২০১৭ শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩০ টাকা ৬৮ পয়সা।
আগামী ৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।








