পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৭ পয়সা।
এদিকে গত ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ৩ টাকা ৫৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭ টাকা ৪৪ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ জুন , ২০২১।








