পেলে থেকে এন্ড্রিক, ব্রাজিলের দুর্দান্ত পাঁচ তরুণ ফুটবলার
প্রচ্ছদ » খেলা » পেলে থেকে এন্ড্রিক, ব্রাজিলের দুর্দান্ত পাঁচ তরুণ ফুটবলার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল গোলবারের এক কোনায় আলতো ছোঁয়া দিলেন এন্ড্রিক। ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে বহুল আকাঙ্ক্ষিত জয় এনে দিতে যথেষ্ট হলো এই এক গোলই। বছর দুয়েক আগেই রিয়াল মাদ্রিদে নাম লেখানো বিস্ময় বালক এন্ড্রিককে নিয়ে চারদিকে প্রশংসার জোয়ার বইছে।
ম্যাচজয়ী গোলটি করার সময় একাধিক রেকর্ডও গড়েছেন এই ‘বিষ্ময় বালক’। তার বয়স ছিল ১৭ বছর ২৪৬ দিন। ১৯৯৪ সালে ‘দ্য ফেনোমেনন’–খ্যাত রোনালদো নাজারিওর পর ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতাও এখন এন্ড্রিক।
পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল বিশ্বজুড়ে ফুটবল শৈলীর সবচেয়ে বড় বিজ্ঞাপন। একই সঙ্গে তারকা ফুটবলার তৈরির কারখানাও ধরা হয় লাতিন দেশটিকে। এরই ধারাবাহিকতায় বিশ্ব ফুটবলে সেলেসাওদের নতুন প্রতিভা তরুণ এনড্রিক। এ পর্যন্ত ব্রাজিলকে আলোকিত করা পাঁচ তরুণের কথা তুলে ধরা হলো এ প্রতিবেদনে।
প্রয়াত ফুটবল সম্রাট পেলে মাত্র ১৬ বছর ৮ মাস ১৪ দিন বয়সে আন্তর্জাতিক পরিসরে গোল করে এখনও ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজেকে ধরে রেখেছেন। দেশের হয়ে করেছিলেন ৭৭টি গোল। সেলেসাও জার্সিতে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো বিশ্ব ফুটবলে অন্যতম এক কীর্তি হয়ে আছে। ১৭ বছর বয়সে ১৯৫৮ সালে সুইডেনে প্রথম বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় জুলে রিমে ট্রফি জেতার কৃতিত্ব দেখিয়েছিলেন।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৬ মার্চ ২০২৪।








