পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পাচ্ছে পুলিশ

প্রচ্ছদ » Uncategorized » পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পাচ্ছে পুলিশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : উচ্চশিক্ষায় শিক্ষিত করাসহ পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়র দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বাহিনীটিকে শক্তিশালী ও বিশ্বমানের করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০২২ এর পঞ্চম ও শেষদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮২ হাজার জনবল পুলিশে আমরা বৃদ্ধি করেছি। নতুন ইউনিট হিসেবে নৌপুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, সিটিটিসি ও এটিইউসহ যখন যেটা প্রয়োজন ছিল তখন আমরা ঢেলে সাজিয়েছি।

পুলিশের দাবি-দাওয়াগুলো অধিকাংশই যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, যৌক্তিক দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে দক্ষতা, সক্ষমতা বৃদ্ধিতে যা যা প্রয়োজন আমরা সবকিছুই করবো। এছাড়াও অন্যান্য দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

‘দেশের পুলিশ কর্মকর্তারা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তারা আরও সুন্দরভাবে কাজ করবেন। বাংলাদেশ পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে জঙ্গি দমন, সন্ত্রাস দমনে বিশ্বে মডেল হিসেবে পরিচিত পেয়েছে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, র‍্যাব প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির সময়ে। বিগত দিনগুলোতে কী হয়েছিল তা ঘাটতে চাই না। ঘাটতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে। বর্তমান সরকারের সময়ে র‍্যাব যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেগুলো মানুষের মুখে মুখে রয়েছে। র‍্যাবের সফলতার জন্য আমরা অনেককিছু কন্ট্রোল করতে পেরেছি।

তিনি বলেন, আমাদের সময় র‍্যাব জনগণের পাশে থেকে সেবা দিয়েছে। শুরু থেকেই জঙ্গি দমন, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, জলদস্যু নিয়ন্ত্রণ ও ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণসহ চরমপন্থী নিয়ন্ত্রণের মতো সবগুলো ক্ষেত্রেই র‍্যাব অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। আজ জনগণ র‍্যাবকে আস্থার প্রতীক মনে করে। যেখানেই অসম্ভব, র‍্যাব সেখানে আলো ছড়িয়েছে। র‍্যাব শুধু নিরাপত্তার জন্য নয়, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।

জঙ্গি দমনে র‍্যাবের সফলতা চোখে পড়ার মতো জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে জঙ্গি সারা বিশ্বে যখন তছনছ করে দিয়েছিল, তখন আমাদের দেশে অন্যান্য বাহিনীর সঙ্গে র‍্যাবও অগ্রণী ভূমিকা নিয়েছিল।

তিনি বলেন, আপনারা জানেন জঙ্গিদের অভিভাবকরা র‍্যাবের কাছে এসে তাদের সন্তানদের ধরিয়ে দিয়ে গেছেন। এসব কর্মকাণ্ডে র‍্যাব জনগণের প্রতি আস্থা তৈরি করেছে। সেখানে আজকে র‍্যাবের বিরুদ্ধে কেনইবা নিষেধাজ্ঞা দেওয়া হয়, এগুলো আমরা দেখছি। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এ ব্যাপারে জাতীয় সংসদে দিকনির্দেশনা দিয়েছেন।

দেশে শান্তির যে সুবাতাস বইছে, সেখানে তাদের (র‍্যাবের) ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৮ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১