পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে চীনের আগ্রহ

প্রচ্ছদ » সারাদেশ » পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে চীনের আগ্রহ

chainaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিকসহ বিভিন্ন ধরনের পণ্যের বিষয়ে চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।

সম্প্রতি চীন সরকারের উদ্যোগে সাংহাইতে অনুষ্ঠিত ‘দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো-২০১৯’ এ তারা আগ্রহ প্রকাশ করে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট লি পেং গত ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ৬ দিনব্যাপী এ এক্সপো’র উদ্বোধন করেন। ১০ নভেম্বর ছিল এ অনুষ্ঠানের শেষ দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নেতৃত্বে বিসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), হাইটেক পার্ক অথরিটি, বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বোর্ড অব ইনভেস্টমেন্ট এতে অংশ নেয়।

নিজস্ব পণ্য ও বাংলাদেশের পর্যটন, বিনিয়োগের পরিবেশ, বাংলাদেশ সরকারের দেয়া সুযোগ-সুবিধা ও সম্ভাবনাগুলো তুলে ধরে প্রতিষ্ঠানগুলো। সালমান এফ রহমান বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের এক্সপোতে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

বিশ্বের ৬৩টি দেশের তিন শতাধিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। আগত প্রতিষ্ঠানগুলোর সাথে পারস্পরিক পরিচয় হয়েছে। পণ্যের মান তুলনা এবং অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ হয়েছে। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। বিশেষ করে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক, চামড়া শিল্প এবং এনার্জি খাতে বিনিয়োগের ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০