পোশাক শিল্প নিয়ে প্রোপাগান্ডায় কান দিবেন না

প্রচ্ছদ » Uncategorized » পোশাক শিল্প নিয়ে প্রোপাগান্ডায় কান দিবেন না

নিজস্ব প্রতিবেদক :পোশাক শিল্প নিয়ে কোনো ধরণের প্রোপাগান্ডায় কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কী বললো, সেটা বিষয় নয়। সরেজমিনে কি হচ্ছে সেটা তুলে ধরুন।

আজ রোববার রাজধানীতে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

‘সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিয়ে বিদেশীরা নানা প্রশ্ন তুলছেন ’ বলে তাকে জানানো হলে এ প্রেক্ষিতে বিজিএমইএ সভাপতি বলেন, যারা বিষয়টি বলছে আমি তাদেরকে বলবো আপনারা সরাসরি আসুন। যাচাই-বাছাই করুন। তারপরে যদি মনে হয় শ্রমিকদের বিরুদ্ধে অন্যায় কিছু হচ্ছে; তাহলে আমাদেরকে বলুন। নিরীহ শ্রমিক ভাই-বোনদের কোনোরকম ক্ষতি হোক এটা আমরা চাই না।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কোনো কাজ কাউকে করতে দিবো না। শ্রমিক ভাই-বোনরা আমাদের অংশীদার। তাদের নিরাপত্তার দায়-দায়িত্ব আমাদের এবং সরকারের।

ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ নিয়ে এক সংবাদ সম্মেলন। ছবি মহুবার রহমান
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আবেদন জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, সরকার পোশাক শিল্পের জন্য অনেক কিছু করেছে। সরকার ১০০ টি অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে। তবে পোশাক শিল্পের জন্য ঢাকা এবং চট্টগ্রামে অগ্রাধিকার ভিক্তিতে অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান; সহ-সভাপতি এস এম মান্নান কচি, মাহমুদ হাসান খান, মোহাম্মাদ নাসিরসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে সরকার, বেসরকারীখাত, দাতা সংস্থা, ব্র্যান্ড, শ্রমিক সংগঠনসহ এই সেক্টরের সকলকে নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে ‘ ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০