পোশাক শ্রমিকদের ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবারপোশাক শ্রমিকদের ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার

প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » পোশাক শ্রমিকদের ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবারপোশাক শ্রমিকদের ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার

bgmea-fotbalনিজস্ব প্রতিবেদক: পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ-২০১৮’।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

বিজিএমইএ সভাপতি জানান, আগামী মঙ্গলবার শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ মার্চ। টুর্নামেন্টে বাংলাদেশের ১৬টি স্বনামধন্য পোশাক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বান্দো ডিজাইন, কমফিট কোম্পাজিট নিট লি., এপিলিয়ন গ্রুপ, অনন্ত গ্রুপ, নাসা গ্রুপ, মজুমদার গ্রুপ, এসপায়ার গার্মেন্টস, স্টারলিং গ্রুপ, ভারসাটাইল গ্রুপ, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., টর্ক ফ্যাশনস লি., মাস্ক ট্রাউজার লি., ফরটিস গ্রুপ, সেলফ ইনোভেটিভ ফ্যাশন, আলি গার্মেন্ট ও অ্যাপারেল ইন্ড্রাস্ট্রি লি.।

রাজধানীর ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ১৬ দল চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। সেভেন-এ-সাইডের এ টুর্নামেন্টের ফাইনাল হবে আর্মি স্টেডিয়ামে। ফাইনাল সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাছির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১