প্রতি চিংড়িতে প্রবেশ করানো হতো ১০ থেকে ২০ গ্রাম জেলি

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » প্রতি চিংড়িতে প্রবেশ করানো হতো ১০ থেকে ২০ গ্রাম জেলি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: বাজারে চিংড়ির দাম বেশি। তাই ওজন বাড়াতে কৌশলে মেশানো হচ্ছিল রাসায়নিক জেলি। এমন অভিযোগে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে জরিমানা করা হয়েছে দুই ব্যবসায়ীকে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের মাছুয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। অভিযানে দুই ব্যবসায়ীকে চিংড়ি মাছে জেলি ব্যবহারের অপরাধে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন, মীর মো. আল কামাল তমাল, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার। পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার ঢাকা পোস্টকে বলেন, চিংড়ি মাছে যেসব জেলি ব্যবহার করা হয়েছে তা রাসায়নিক পদার্থ। এটি মানবদেহের জন্য ক্ষতিকর। মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করা হতো। প্রতিটি চিংড়ির মাথার খোলসের দিকে ১০ থেকে ২০ গ্রাম জেলি প্রবেশ করানো হতো। এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন ঢাকা পোস্টকে বলেন, অভিযানে মাছুয়া বাজারের মাছ ব্যবসায়ী মুশফিকুর রহমানকে দুই হাজার টাকা ও মতিয়ার বিশ্বাসকে পাঁচ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। ২০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এসব চিংড়ি উপজেলা মৎস্য অফিসের পাশে নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ অক্টোবর,২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১