প্রথমবার চলচ্চিত্রে লাক্স তারকা ঊর্মিলা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » প্রথমবার চলচ্চিত্রে লাক্স তারকা ঊর্মিলা

urmilaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লাক্স তারকা হিসেবে ২০০৯ সালে শোবিজে পথচলা শুরু করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। এরপর তিনি অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। জয় করেছেন দর্শকের মন। তবে একটা আক্ষেপ ছিল তার ভক্তদের। ক্যারিয়ারের প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি তাকে।

সেই আক্ষেপ এবার ফুরাতে চললো। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় শুরু করলেন তিনি। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘ফ্রম বাংলাদেশ’।

এটি পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী।

এতে ঊর্মিলার বিপরীতে দেখা যাবে কলকাতার জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানি রাসমণি’র অভিনেতা গাজী আবদুন নূরকে। ৭০০-র বেশি পর্ব অতিক্রম করে এরই মধ্যে বাংলাদেশ ও ভারতে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার গ্রহণযোগ্যতার কথা ভেবেই ঊর্মিলার বিপরীতে নূরকে বাছাই করেছেন পরিচালক।

ঊর্মিলা শ্রাবন্তী তার প্রথম চলচ্চিত্র নিয়ে বলেন, ‘আমি খুবই আনন্দ মনে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষা করছি। দীর্ঘ ১০ বছরে বহুবার সিনেমায় কাজের প্রস্তাব এসেছে। কিন্তু নানা কারণে করা হয়ে ওঠেনি।

কাকলী আপাকে অনেক ধন্যবাদ জানাই আমি। চমৎকার একটি গল্পে তিনি আমাকে অভিনয়ের সুযোগ করে দিলেন। পাশাপাশি এখানে কলকাতার জনপ্রিয় মুখ নূর ও আমাদের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে পেয়েছি ছবিতে। এটাও আমার জন্য প্রাপ্তির। আমি ভীষণ আশাবাদী ছবিটি নিয়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০