প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২০১৯ শে প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানের মাধ্যমে লেনদেন চলেছে। আজ ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৮ পয়েন্টে।

এই সময়ে ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭শতাংশ বা ২৬৪টির, কমেছে ১৬ শতাংশ বা ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ শতাংশ বা ২৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৩০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০