প্রথম ঘন্টায় ই-জেনারেশন হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » প্রথম ঘন্টায় ই-জেনারেশন হল্টেডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২০ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ই-জেনারেশন লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১০টা ২০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ১ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২৫৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার ই-জেনারেশন দুই স্টক এক্সচেঞ্জে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করে। কোম্পানিটির মাত্র ১ বারে ১টি শেয়ার লেনদেন হয়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ ফেব্রুয়ারী , ২০২১।








