প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা থাকবে না

প্রচ্ছদ » শিক্ষা » প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা থাকবে না

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নতুন শিক্ষাক্রমের আলোকে ১ম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িকের মতো পরীক্ষা থাকবে না। তবে ধারাবাহিক মূল্যায়ন চলবে। মূলায়ন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে। সেই কমিটির সুপারিশ ও চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এভাবে মূল্যায়ন কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।

গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। আর গত জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে বাস্তবায়ন শুরু হয়েছে এই শিক্ষাক্রম। পর্যায়ক্রমে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে (উচ্চমাধ্যমিক) বাস্তবায়িত হবে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২১ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১