প্রথম প্রান্তিক প্রকাশ করবে কাট্টালি টেক্সটাইল
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » প্রথম প্রান্তিক প্রকাশ করবে কাট্টালি টেক্সটাইল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৮ সালে প্রথম প্রান্তিকে আয় করেছিল ৫১ পয়সা।








