প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
প্রচ্ছদ » আর্ন্তজাতিক » প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
আলোচ্য সময়ে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১৫ পয়সা।
গত সেপ্টেম্বর শেষে ফান্ডের ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৭৮ পয়সা।








