প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণরা

প্রচ্ছদ » Uncategorized » প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণরা

voteপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন তরুণ ভোটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে এ উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

জীবনে প্রথম ভোট দিতে পেরে অনেকই আবেগ আপ্লুত স্ট্যাটাস দিয়েছেন। উচ্ছ্বসিত তরুণ প্রজন্ম ভোট দিতে পেরে যেন আনন্দে আত্মহারা।

দেশকে বদলে দিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করাকে অনেকেই নাগরিক দায়িত্ব পালন করছেন বলেও জানান স্ট্যাটাসে।

‘ভোট হোক, মুক্তিযুদ্ধের পক্ষে সুন্দর ভবিষ্যতের পক্ষে। জয় বাংলা’ লিখেছেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ও বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল ।

আরাফাত হোসেন নামের একজন লিখেছেন, প্রথমবার ভোট দিলাম। একেবারে নির্ভয়ে, শান্তিপূর্ণ পরিবেশে। দেখলাম সবাই লাইনে দাঁড়িয়ে দেশ বদলের ভোট দিচ্ছেন।

ইলোরা শারমিন আঙুলের কালির ছবি দিয়ে লিখেছেন, অবশেষে নাগরিক দায়িত্ব পালন করলাম। আমি ভোট দিয়েছি।

নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে এলাম। এ প্রথম ভোট দিল আমার ছেলে। ছেলেকে সঙ্গে নিয়ে ভোট প্রদানের ছবি যুক্ত করেন টানা দ্বিতীয়বারের মতো জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন।

আহমেদ যাফর লিখেছেন, প্রথমবার ভোট দিয়েছি পরিবর্তনের সূচনা করতে। কোনো প্রতীক দেখে নয় বরং ব্যক্তির বর্তমান ও অতীতের কর্ম দেখেই ভোট দিয়েছি। দেশ বদলাবেই ইনশাল্লাহ।

রামিশা আনজুম প্রিয়াম লিখেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম ভোট। ভোটকেন্দ্রে প্রতারকরা অনেক চেষ্টা করেছেন বুঝাতে। তবে সবকিছু উপেক্ষা করে আমি আমার সিদ্ধান্ত দিয়েছি। কাউকে পাত্তা দেইনি।

ওসামা বিন নূর লেখেন, ভোট কেন্দ্রে গিয়ে, নিরাপদ কক্ষে ঢুকে সিল মেরে, ব্যালট পেপার নিজ হাতে বাক্সে ফেলে জাতীয় নির্বাচনে আমার প্রথম ভোট প্রদান করলাম৷ আলহামদুলিল্লাহ!

মিজানুর রহমান নামের এক তরুণ লিখেছেন, আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলাম। আপনি দিয়েছেন তো? নির্ভয়ে আপনার ভোটটি দিয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০