প্রধান বিচারপতি নিজের বাসাতেই আছেন
প্রচ্ছদ » Uncategorized » প্রধান বিচারপতি নিজের বাসাতেই আছেননিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) নিজ বাসাতেই আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবীদের তিনি এমন তথ্য জানান।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ‘বিষয়টি বিচার্য নয়। তিনি অসুস্থ। আমি নিশ্চিত তিনি বাসায় আছেন।’
এ সময় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের মধ্যে খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মইনুল হোসেন উপস্থিত ছিলেন।
অপর দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি ছিল সুপ্রিম কোর্টে। এরপর ২ অক্টোবরই প্রধান বিচারপতির ছুটির বিষয়টি জানাজানি হয়। নিয়ম মেনেই প্রধান বিচারপতি ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এদিকে, বিএনপির অভিযোগ করছে, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।








