প্রভাতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ এপ্রিল
প্রচ্ছদ » Uncategorized » প্রভাতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ এপ্রিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৭ টাকা ২৩ পয়সা।








